আইওএসে আসছে গুগলের ফ্রি ফোন ব্যাকআপ টুল

৩০ জুলাই, ২০২০ ০৩:১৭  
গতবছর গুগলের মেম্বারশীপ প্রোগ্রাম ‘গুগল ওয়ান’-এ স্বয়ংক্রিয় ফোন ব্যাকআপ সুবিধা চালু করে প্রযুক্তি জায়ান্টটি। এর প্রোগ্রামের মধ্যে ড্রাইভ স্টোরেজ, ফ্যামিলি শেয়ারিং এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধাগুলো থাকছে। সকল অ্যান্ড্রয়েড ফোনেই ফিচারটি আনার পরিকল্পনা রয়েছে গুগলের। তবে বুধবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আইফোন ব্যবহারকারীদের জন্যও একই কাজ করবে গুগল। নতুন এই ঘোষণার ফলে, আন্ড্রয়েড ডিভাইস কিংবা আইফোন যাই হোক ফোন ব্যাকআপ ফিচারটি সকলের জন্যই বিনামূল্যে পাওয়া যাবে। গুগল ওয়ান সাবস্ক্রিপশন থাকুক বা না থাকুক, সমস্যা নেই। এর ফলে যারা গুগল ওয়ানের বাড়তি ড্রাইভ স্টোরেজের জন্য অর্থ দিচ্ছেন না তাদের ১৫ জিবি জায়গা জিমেইল, ড্রাইভ, ফটোজ এবং বর্তমান ফোন ব্যাকআপসে ভাগ হয়ে যাবে। ডিবিটেক/বিএমটি